জলের মধ্যে সন্তান প্রসব করবেন, জানালেন ‘গ্র্যান্ড মস্তি’র অভিনেত্রী ব্রুনা আবদুল্লাহ
কয়েক মাস আগেই নিজের প্রেগন্যান্সির খবর শেয়ার করেছিলেন ব্রুনা ৷
জানিয়েছিলেন বয়ফ্রেন্ড অ্যালান ফ্রাসের সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিতে
চলেছেন তিনি ৷এমি জ্যাকসন, গ্যাব্রিয়েলার পর আবারও সাহসী সিদ্ধান্ত বলিউডের ৷ তবে
ব্রুনা আব্দুল্লাহকে সেই অর্থে বলিউডের অভিনেত্রী বলা চলে না ৷ তিনি
ব্রাজিলিয়ান সুপার মডেল ৷
‘আই হেট লভ স্টোরি’, ‘গ্র্যান্ড মস্তি’তে অভিনয় করেছিলেন তিনি ৷ ‘দেশি
বয়েজ’র গানে তাঁকে নাচতে দেখা গিয়েছিল অক্ষয় কুমার আর জন আব্রাহামের
সঙ্গে ৷ বিয়ের আগেই বাবা-মা হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন ব্লুনা ও অ্যালান
৷ তবে দুই পরিবারের তরফেই এ নিয়ে কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন এই লভ
বার্ডস ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্রুনা জানান, বিয়ে একটা কাগজের টুকরো
ছাড়া আর কিছু নয় ৷ সেটা কখনওই একটা সম্পর্কে জুড়ে রাখতে যথেষ্ট নয় ৷
তিনি বলেন, ‘‘ভালবাসাই দু’জন মানুষকে একসঙ্গে দীর্ঘদিন রাখতে পারে ৷
অনেকক্ষেত্রেই ডিভোর্স হয়ে যায় ৷ কেউ কেউ আবার অসুখী হয়েও একসঙ্গে থাকতে
বাধ্য হন ৷’’ এখন ব্রুনা প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা ৷ ব্রুনা জানিয়েছেন, তাঁদের
সন্তান সুস্থ আছে ৷ তিনি ও অ্যালান এই দায়িত্ব নিতে সম্পূর্ণভাবে
প্রস্তুত ৷
ব্রুনা আরও বলেন, ‘‘আমি কখনওই আমার মাতৃত্ব নিয়ে খুব বেশি চিন্তাভাবনা
করিনি ৷ কিন্তু এখন আমি নতুন পরিবার শুরু করতে চলেছে ৷ সন্তানকে দেখার
জন্য আমার আর তর সইছে না ৷’’
শুধু তাই নয়, সন্তানের জন্ম দেওয়া নিয়েও অন্যরকম সিদ্ধান্ত নিয়েছেন
ব্রুনা ৷ তিনি জানান, ‘‘প্রথম থেকেই ভেবেছিলাম, যখনই আমার বাচ্চা জন্ম দিই
না কেন, আমি ওয়াটার বার্থিং-কেই বেছে নেব ৷’’ কিন্তু কেন এই ছক ভাঙা সিদ্ধান্ত? ব্রুনা জানান, ‘‘জল আমি খুব ভালবাসি ৷
সে জন্যই ভেবেছি, গরম জলের পুলে যখন আমি রিল্যাক্সড মুডে থাকব আর আমার
বেবিকে দেখার জন্য অপেক্ষা করব ৷ এর থেকে ভাল আর কী হতে পারে?’’ ব্রুনা চান, তাঁর সন্তান প্রাকৃতিক উপায়ে জন্মাবে ৷ অস্ত্রোপচার বা ওষুধের মাধ্যমে নয় ৷ গর্ভাবস্থার এই সময়টা খুব এনজয় করলেও লাইভ পারফর্ম্যান্স তিনি খুবই
মিস করছেন বলে জানান ৷ পাশাপাশি বলিউডের আইটেম নম্বরকেও খুব মিস করেন
ব্রুনা ৷
Labels:
Entertainment


No comments: