যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষদের জন্য কী চাইলেন সাংসদ মিমি ?
টলিউডের ডাকসাইটে নায়িকা তিনি ৷ বাংলা ছবির নায়িকা মিমি চক্রবর্তীর ফ্যান ফলোয়ারের সংখ্যাও প্রচুর ৷ তবে এ বার অভিনয় থেকে রাজনীতির রুক্ষ ময়দানে এসেছিলেন মিমি ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নায়িকাকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন ৷ লড়াইটা সহজ ছিল না ৷ প্রতিপক্ষ হিসেবে বামফ্রন্টের পার্থী ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ অন্যদিকে, বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন গতবারের বোলপুরের সাংসদ অনুপম হাজরা ৷ তবে মসৃণ জয় হয়েছে মিমি চক্রবর্তীর ৷
প্রচুর ভোট পেয়ে সংসদে
পাড়ি দিয়েছেন মিমি ৷ গতকাল সোমবারই সাংসদ হিসেবে সংসদ ভবনে শপথ নিয়েছেন
যাদবপুরের সাংসদ ৷ আর শপথ নেওয়ার পরদিনই সাংসদ হিসেবে প্রথম ভাষণে নিজের
লোকসভা কেন্দ্রে জন্য একগুচ্ছ দাবি তুলে ধরেন মিমি ৷
তিনি চম্পাহাটি রেলওয়ে
স্টেশনে একটি ফ্লাইওভার তৈরি করার প্রস্তাব দেন ৷ বলেন,‘‘চম্পাহাটি
রেলস্টেশনে ফ্লাইওভার না থাকায় বড্ড সমস্যা হচ্ছে ৷ লেভেল ক্রসিংয়ের
কারণে এলাকায় মানুস ট্রাফিক জ্যামে ফেসে গিয়ে সমস্যার মুকে পড়ছে ৷ সব
থেকে বড় সমস্যা হচ্ছে ওই ট্রাফিক জ্যামে ফেসে যাওয়া রোগীদের ৷ তাঁদের
চিকিৎসায় দেরি হচ্ছে ৷ এরই সঙ্গে পড়ুয়াদেরও স্কুলে যেতে অসুবিধের মধ্যে
পড়তে হচ্ছে ৷’’
এর পাশাপাশি আরও যাদবপুর
লোকসভা কেন্দ্রের মানুষের আরও কিছু সমস্যার কথা তুলে ধরেন মিমি ৷
বলেন,‘‘এইরকম সমস্যা সোনারপুর এবং বিদ্যাধরপুরেও ৷ বিদ্যাধরপুরে রেলওয়ে
লেভেল ক্রসিং না থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে ৷ এই জন্য সরকারকে বলব
যাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়৷’’
Labels:
Entertainment


No comments: