শিল্পা শেট্টি লঞ্চ করেছেন যোগা এক্সক্লুসিভ অ্যাপও
আগামী ২১ জুন সারা বিশ্বে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। ভারতের যোগ গুরুদের পাশাপাশি যে সব সেলেব্রিটিরা নিয়মিত যোগ অভ্যাস করেন তাঁদের মধ্যে জনপ্রিয় নাম শিল্পা শেট্টির। শুধু মাত্র নিজে করাই নয়, সাধারণ মানুষও যাতে বাড়ি বসেই যোগাসনের সুফল পেতে পারেন, তার জন্যে বেশ কিছু প্রশিক্ষণ ভিডিয়ো তৈরি করেছেন শিল্পা। সম্প্রতি লঞ্চ করেছেন তাঁর এক্সক্লুসিভ অ্যাপও।
রবিবার গুজরাটের সুরাটে আয়োজিত যোগ শিবিরে উপস্থিত ছিলেন শিল্পা শেট্টি। ৩ হাজারেরও বেশি মানুষ এদিন উপস্থিত হয়েছিলেন এই যোগ শিবিরে। উত্সাহী মানুষ শিল্পার থেকে শিখে নেন বেশ কয়েকটি উপকারী এবং সহজ যোগাসন।
তার ঠিক পরেই তাঁকে পাওয়া গেল যোগ দিবসের একটি প্রমোশনাল ইভেন্টে। সেখানেও বিভিন্ন যোগাসন করে দেখালেন ৪৪ বছরের সুপার ফিট শিল্পা। যোগাসনরত শিল্পার সেই সব ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
Labels:
Entertainment


No comments: