গরমে বার বার স্নানের সময় এগুলো না মানলে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন!
গরমে ত্রাহি ত্রাহি অবস্থা সকলেরই৷ সারাদিনই ঘেমে নেয়ে স্নান৷ স্বস্তি
পেতে দিনে ৩-৪ বার স্নান করেও রেহাই নেই৷ অসুস্থ হয়ে পড়ছেন? জেনে নিন
গরমে স্নান করলে কেন অসুস্থ হয়ে পড়তে পারেন৷ এই নিয়মগুলো মাথায় রাখুন৷ গরমে ক্লান্তি কাটাতে অনেকেই স্টিম বাথ নেন৷ বেশি গরম জল ত্বক থেকে
ন্যাচারাল অয়েল শুষে নেয়৷ ফলে ত্বক শুষ্ক হয়ে যায়৷ হালকা গরম জলে বা
ঠান্ডা জলে স্নান করুন৷ গরমে ক্লান্তি দূর করতে অনেকক্ষণ ধরে স্নান করার অভ্যাস খারাপ বলে
জানাচ্ছেন চিকিৎসকরা৷ বেশি সময় ধরে স্নান করলে একজিমার মতো চর্মরোগ হয়৷
গরম কাল হোক বা শীতকাল, স্নান কখনই ১০ মিনিটের বেশি করা উচিত নয়৷ বেশি ঘাম হয় বলে বা গায়ের দুর্গন্ধ দূর করতে অনেকেই বেশি সাবান মাখেন৷
বিশেষজ্ঞরা সব সময়ই অতিরিক্ত সাবান মাখতে বারণ করেন৷ অতিরিক্ত সাবান ত্বক
থেকে ন্যাচারাল অয়েল শুষে নেয়৷ যার ফলে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে৷ অনেকক্ষণ ধরে যেমন স্নান করা উচিত নয়, তেমনই বার বার স্নান করাও ভুল বলে
জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ দিনে ১-২ বারের বেশি স্নান করূবেন না৷ দিনের বেলা স্নান করার বদলে রাতে ঘুমোতে যাওয়ার আগে স্নান করুন৷ এতে
শরীরের আর্দ্রতা যেমন বজায় থাকবে, তেমনই ঘুম খুব ভাল হবে৷ ফলে শরীর সুস্থ
থাকবে৷ বাথরুম সবসময় পরিষ্কার রাখুন৷ গরেম ক্লান্তিতে আমাদের শরীরের রোগ
প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে স্নানের জায়গা সব সময় পরিষ্কার রাখুন৷ এতে
হাইজিন বজায় থাকবে৷ গরমে জলকষ্টে কমবেশি সকলকেই ভুগতে হয়৷ তাই বেশি জলে স্নান করবেন না৷ জল
বাঁচানোর চেষ্টা করুন৷ বালতি ভরে রাখুন৷ বাঁচানো জলেই স্নান করুন৷
Labels:
Entertainment


No comments: