অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী গুরুতর আহত
শ্যুটিং ফ্লোরে গুরুতর আহত হলেন জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ রণবীর সিংয়ের নতুন ছবি ‘৮৩’এর শ্যুটিংয়ে এক দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেতা ৷ এই দুর্ঘটনায় তাঁর কোমরে গুরুতর চোট লেগেছে বলে খবর রয়েছে ৷
সাংবাদমাধ্যমকে
পঙ্কজ জানিয়েছেন, ‘একটি বাইকের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল ৷ হঠাৎই
বাইকটা উল্টে যায় ৷ বাইক উল্টে কোমরে চোট লাগে ৷’ প্রথমে
কোমরের চোট বুঝতে পারেননি পঙ্কজ ৷ পরিবারের সঙ্গে স্কটল্যান্ডে ঘুরতে
গিয়ে কোমরের ব্যথা বাড়তে থাকে ৷ চিকিৎসক জানিয়েছেন, পিঠ ও কোমরের হারে
চোট রয়েছে অভিনেতার ৷
Labels:
Entertainment


No comments: