শ্রাবন্তীকে ‘লবনের’ সঙ্গে তুলনা রোশনের
টালিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিং। গত এপ্রিলে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। চণ্ডীগড়ে পাঞ্জাবি মতে বসে শ্রাবন্তী-রোশনের বিয়ের আসর। তার পরপরই মধুচন্দ্রিমা করতে ইন্দোনেশিয়া উড়ে যান দুজন।
প্রথমে হানিমুনের গন্তব্য নিয়ে লুকোচুরি করলেও পরে রোশনের ছবি থেকেই জানা যায় বালিতে আছেন তারা। একে অপরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি প্রায়ই পোস্ট করেন রোশন। সঙ্গে থাকে মিষ্টি একটি ক্যাপশন, যেখানে শ্রাবন্তীর প্রতি তার ভালোবাসা যেন নতুন করে বহিঃপ্রকাশ করেন। গতকাল মঙ্গলবার রোশন তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শ্রাবন্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেন, ‘লবণ ছাড়া যেমন খাবার বিস্বাদ, তেমন তুমি ছাড়া আমার জীবন স্বাদহীন।’ছবিতে বেশ হাসিমুখে দেখা যাচ্ছে দুজনকে। শ্রাবন্তীর পরনে সাদা পোশাক, প্রিন্টেড লম্বা শ্রাগ ও হিল। রোশন পরেছেন ক্যাজুয়াল জিন্স-টিশার্ট, পায়ে সাদা স্নিকার্স। হাতে দেখাচ্ছেন বিজয়ের চিহ্ন।
Labels:
Entertainment


No comments: