Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ফ্রেমবন্দি বাবা ও মেয়ের সুন্দর আবেগঘন একটি মুহূর্ত


বিগ বি, বলিটাউনের বেতাজ বাদশা, সারাদিন হাজারো ব্যস্ততা...কিন্তু তারমধ্যেও পরিবারই তাঁর কাছে সর্বাগ্রে। ছেলে, মেয়ে, নাতি, নাতিনি, পরিবারের সব্বাইকে নিয়ে সময় কাটাতে তিনি সবথেকে বেশি ভালবাসেন। সম্প্রতি, ইন্টরনেটে ভাইরাল অমিতাভ বচ্চনের শেয়ার করা একটি ছবির কোলাজ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ''একটা দিন এরকম ছিল... বুঝতেও পারলাম না কবে রকম হয়ে গেল।''
মেয়ে শ্বেতার ছোট্টবেলা ও এখনকার ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করেন অমিতাভ। প্রথম ছবিটি সাদা-কালো। বিগ বি শ্বেতাকে সুইমস্যুট পরতে সাহায্য করছেন। ছবিতে শ্বেতা কমেন্ট করেছেন, '' ওহ মাই গড! পা!...'' পরের ছবিটি হাল সময়ের। ফ্রেমবন্দি বাবা ও মেয়ের সুন্দর আবেগঘন একটি মুহূর্ত। বেশ কিছুদিন আগে ক্যান্সার রোগীদের চিকীৎসার জন্য ফান্ড তুলতে একটি ফ্যাশন শোয়ের র‍্যাম্পে হাঁটতে দেখা গিয়েছিল শ্বেতাকে। দর্শকাসনে ছিলেন বিগ বিও। তিনি ভিডিও-ও শ্যুট করছিলেন, আচমকাই সামনে চলে আসেন একজন ফ্রোগ্রাফার। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত বচ্চন সিটি মেরে সেই ফোটওগ্রাফারকে কটু সরে গিয়ে যায়গা করে দিতে বলেছেন।

No comments: