নিককে চুমু খেতে গিয়ে নদীতে পড়ে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা!
নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া এখন প্যারিসে। তাঁদের দুজনের ছবিও বেশ
জনপ্রিয় হয়েছে। নিক জোনাসের ভাইয়ের বিয়ে নিয়েই প্যারিসে রয়েছেন তাঁরা।
ওখানেই বিয়ে হতে চলেছে নিকের ভাইয়ের। নদীর উপর ক্রুজে করে তাঁরা নিজেদের
মতো করে সময় কাটাচ্ছিলেন। নিকের কোলে বসে ছিলেন প্রিয়াঙ্কা। চলছিল আড্ডা। তারপর ক্রুজেই নাচতে
শুরু করেন প্রিয়াঙ্কা। এরপরই ঘটে যাচ্ছিল বড় অঘটন। প্রিয়াঙ্কা ও নিক
ক্রুজের এক কোণায় গিয়ে নিজেদের মধ্যে আড্ডায় মেতে ছিলেন। চুমুতে ব্যস্ত
ছিলেন তাঁরা। হটাৎই প্রিয়াঙ্কা বেসামাল হয়ে যান। পা পিছলে পড়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু
সময় মতো ধরে ফেললেন নিক। নাহলে মাঝ নদীতে পড়ে যেতেন প্রিয়াঙ্কা। সেই ভিডিও
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া।
Labels:
Entertainment


No comments: