Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

৭৯ তম জন্মবার্ষিকী আর ডি বর্মন


ক্যাবরে থেকে প্রেম, আনন্দ থেকে একেবারে হুল্লোর গান ৷ আর ডি মানেই হিন্দি সিনেমার গানে সেই উজ্জ্বল যুগ ৷ যা কিনা আজও প্রতিপদে এগিয়ে নিয়ে চলেছে হিন্দি সিনেমার গানের ইতিহাসকে ৷ হ্যাঁ, এরকমই আরডি-র ম্যাজিক ৷ আট থেকে আশি, মহিলা-পরুষ নির্বিশেষে, সুযোগ পেলেই আরডি গান গুনগুন করেন না, এরকম কেউ নেই ৷
১৯৩৯ সালে ২৭ জুন জন্ম হয়েছিল শচীন দেব বর্মনের পুত্র রাহুল দেব বর্মনের। দেশের সংগীত ধারায় নতুন এক ঘরানা তৈরি করেছিলেন তিনি। অসংখ্য জনপ্রিয় হিন্দি, বাংলা আধুনিক ও চলচ্চিত্রের গানের সুরকার ও সংগীত পরিচালক আরডি বর্মন।
তিনি প্রথম কাজ করেন অভিনেতা মাহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ ছবিতে ১৯৬১ সালে। সংগীত জীবনে আরডি বর্মনের জনপ্রিয় ছবি, ইয়াদো কি বারাত, গোলমাল, খুবসুরত, সনম তেরি কাসাম, ১৯৪২: আ লাভ স্টোরি, রকি, শোলে। শেষ কাজ করা সিনেমাটি হল ‘১৯৪২ আ লাভ স্টোরি’। গতকাল সেই সুরের সম্রাট আর ডি বর্মনের ৭৯ তম জন্মবার্ষিকী পালিত হল৷

No comments: