Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

শোয়েব এক নায়িকাকে কিডন্যাপ করতে চেয়েছিলেন


পাকিস্তানের সাবেক ক্রিকেটার, গতিদানব শোয়েব আখতার একসময় বলিউডের জনপ্রিয় নায়িকা সোনালি বেন্দ্রেকে অপহরণ করতে চেয়েছিলেন।
সে অনেক আগের কথা। সে সময় সোনালির ‘ইংলিশ বাবু দেশি ম্যাম’ সিনেমা আলোচনার কেন্দ্রে। পাকিস্তানের পেসার শোয়েব সেই সিনেমাটি দেখে সোনালির প্রেমে পাগলপ্রায়। সে সময় তাঁর মনে এমন ইচ্ছে জেগেছিল।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, একটি আলাপ অনুষ্ঠানে পাক ক্রিকেটার বলেছিলেন, সোনালির প্রেমে এতটাই মজেছিলেন যে নিজের মানিব্যাগে নায়িকার ছবি রাখতেন। আর তাঁর পুরো ঘরজুড়ে ছিল সোনালির পোস্টার। সাবেক এ তারকা ক্রিকেটার আরো বলেছিলেন, যদি সোনালি তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন তো অপহরণ করবেন!
অবশ্য পাক বোলারের আবেগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে সোনালি বেন্দ্রে বলেন, ‘শোয়েব আখতার নামে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে আমি চিনি না। তা ছাড়া আমি একদম ক্রিকেটের ভক্ত নই। এটা খুবই হাস্যকর যে, ভারত-পাকিস্তান খেলা হলেই প্রতিবার গণমাধ্যমকর্মীরা আমাকে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করেন। শুনেছি উনি আমার ভক্ত। আমি শুধু এটুকু বলতে পারি, এ জন্য ওনাকে ধন্যবাদ।’
একসময় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সোনালি বেন্দ্রে। ২০০২ সালে তিনি গোল্ডি বেহলকে বিয়ে করেন। গত বছর ক্যানসারে আক্রান্ত হন এ অভিনেত্রী। পরে ক্যানসারমুক্ত হন। শোনা যাচ্ছে, ফের অভিনয়ে ফিরবেন।

No comments: