অ্যালোভেরা
এমন একটি উদ্ভিদ যা আমাদের স্বাস্থ্য, ত্বক, চুল সব কিছু ভালো রাখতেই
ব্যবহার হয়। এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে আদ্র ও সজীব রাখে।
প্রতিদিনের গোসলের জন্য আমরা অনেক টাকা দিয়ে অ্যালোভেরা সমৃদ্ধ স্ক্র্যাব
কিনে আনি। চাইলেই কিন্তু স্ক্র্যাব বাড়িতেই তৈরি করে নিতে পারি।
খুব সহজে, সাধারণ কিছু উপকরণ দিয়ে কীভাবে তৈরি করবেন:
উপকরণ
• অ্যালোভেরা জেল এক কাপ
• ব্রাউন সুগার আধা কাপ
• অলিভ অয়েল আধা চা চামচ বা একটি লেবুর রস
• ল্যাভেন্ডার অয়েল আধা চা চামচ
• পেপারমিন্ট অয়েল আধা চা চামচ ।
যেভাবে তৈরি করবেন
একটি পাত্রে সব উপকরণ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আপনার গোসলের বডি স্ক্র্যাব।
ত্বকের মরাকোষ দূর করে ত্বক ভেতর থেকে পরিষ্কার, কোমল ও উজ্জ্বল করতে
নিয়মিত ব্যবহার করুন নিজের তৈরি স্ক্র্যাব। পরিমাণমতো স্ক্র্যাব নিয়ে ধীরে
ধীরে পাঁচ মিনিট ম্যাসেজ করুন। ম্যাসাজ করার সময় বেশি চাপ দিয়ে ঘষবেন না।
স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন।
No comments: