Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সুপার ডান্স চ্যাপ্টার-৩ বিজয়ীর পায়ে শিল্পা শেঠির চুমু


গত সোমবার রাতে শেষ পর্ব সম্প্রচারিত হয়েছে সুপার ডান্স চ্যাপ্টার ৩ ফিনালে। এবার প্রতিভাসম্পন্ন ছোটরা তাদের ডান্সিং স্কিল ও পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করে দিয়েছে। শোয়ের বিচারকের আসনে ছিলেন শিল্পা শেঠি কুন্দ্রা, অনুরাগ বাসু, গীতা কাপুর, সঞ্চালনা করেছেন ঋত্বিক ধানজানি।
এবার এই শোয়ে সেরার পুরস্কার ছিনিয়ে নিল কলকাতার রূপসা বটব্যাল। শুধু তাই নয়, সে তার প্রতিভা দিয়ে দর্শক ও বিচারকদের মনও জিতে নিয়েছে। তার লড়াই ছিল সাক্ষম শর্মা, তেজস ভার্না, গৌরব সারওয়ান, জয়শ্রী গগৈর সঙ্গে।রূপসার পারফরম্যান্সে অভিভূত প্রত্যেকেই। স্টেজে ৬ বছরের রূপসার পায়ে চুমু খেয়ে নাচের দেবী বলে সম্বোধন করেন শিল্পা শেঠি। নিজের ইনস্টাগ্রামে রূপসাকে অভিনন্দন জানিয়ে তাঁর পায়ে চুমু খাওয়ার ছবি শেয়ার করে শিল্পা লিখেছেন, “Kissing the feet of our #DanceGodess, #RupsaBatabyal. অভিনন্দন আমার ডার্লিং বেবি। এই জয় তোমার প্রাপ্য। জয়ী হয়ে রূপসা ও তার সুপার গুরু নিশান্ত ভাট পেয়েছেন ট্রফি ও ১৫ লক্ষ টাকা পুরস্কার মূল্য।

No comments: