সতরূপার মেয়ে অভিনেত্রী চিত্রাঙ্গদা ফাদার্স ডে-তে সেই মাকে সম্মান জানালেন ৷
ছোট থেকে খুব লড়াই করে বড় করেছেন মেয়েদের৷ একার ছিল সেই লড়াই৷ স্বামী ছেড়েছিলেন অনেক আগেই৷ বলা ভাল স্বামীর অত্যাচার ও অপমানে দুই মেয়েকে নিয়ে ঘর ছাড়াতে বাধ্য হয়েছিলেন সতরূপা স্যান্নাল৷ সেই থেকেই মেয়েদের দায়িত্ব তাঁর ওপর৷ ফাদার্স ডে-তে সেই মাকে সম্মান জানালেন সতরূপার মেয়ে অভিনেত্রী চিত্রাঙ্গদা৷ সামাজিক নিয়মে জন্মসূত্রে পদবীর সঙ্গে যে পিতৃ পরিচয় বহন করতে হয়, তা সরিয়ে এবার থেকে মায়ের নাম ব্যবহার করবেন তিনি৷ নিজেই জানিয়েছেন ফেসবুকে৷
সতরূপার
দুই মেয়ে চিত্রাঙ্গদা ও ঋতাভরী৷ দুজনেই এখন প্রতিষ্ঠিত৷ সতরূপা নিজেও
একজন সনামধন্য পরিচালক৷ তাঁর প্রাক্তন স্বামী উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে
অনেকদিনই সম্পর্ক নেই তাদের৷ মেয়েদের একা মানুষ করেছেন৷ মেয়েরাও ভীষণভাবে
শ্রদ্ধাশীল মায়ের প্রতি৷ মা তাঁদের জীবনের সবটুকু, বারবারই বলেন মেয়েরা৷
মায়ের প্রতি কৃতজ্ঞতা দেখাতেই এবার ফাদার্স ডে বেছে নিলেন তাঁর মেয়ে
চিত্রাঙ্গদা৷
ফেসবুকে
চিত্রাঙ্গদা চক্রবর্তী স্পষ্ট জানিয়েছে যে এবার থেকে তাঁর নাম
চিত্রাঙ্গদা চক্রবর্তী থেকে চিত্রাঙ্গদা সতরূপা হয়ে যাবে৷ এরফলে সবসময়ের
জন্য নিজের নামের সঙ্গে মায়ের নাম যুক্ত হবে অভিনেত্রীর৷ মায়ের ঋণ
কোনওভাবে শোধ করা যায় না, কিন্তু এরমাধ্যমে মাকে সম্মান জানানোর কথা বললেন
চিত্রাঙ্গদা৷ কিছু আইনি নিয়ম পার করেই চিত্রাঙ্গদা সতরূপা বলে বদলে যাবে
তার নাম৷ সতরূপাও মেয়ের এই পোস্ট শেয়ার করেছেন৷
বিভিন্ন শর্ট ফ্লিমে নিয়মত দেখা যায় চিত্রাঙ্গদাকে৷ বাংলা ছবি আহারে মনেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি৷
Labels:
Entertainment


No comments: