‘ভাঙা সংসার থেকে এসেছি, কিন্তু বিয়েতে বিশ্বাস করি’
সম্পর্কে রয়েছেন বেশ কিছুদিন। মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের মেলামেশা নিয়ে বলিউডে চর্চার অন্ত নেই। সম্পর্ক নিয়ে কী ভাবছেন তারা? কবে পাকাপাকিভাবে কাপুর পরিবারের সদস্য হচ্ছেন মালাইকা? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে অর্জুন-ভক্তদের মনে।
এবার জবাব পাওয়া গেল সরাসরি অর্জুনের কাছে থেকেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুন জানান, ভাঙা সংসার থেকে এলেও বিয়ের প্রতি আস্থা হারাননি তিনি।
ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, অর্জুন বলেন, ‘আমার আশেপাশে বহু সুখী দম্পতি আছে। তাই বিয়ে করার মধ্যে খারাপ কিছু দেখি না। তার মানে এই নয়, ঝাঁপিয়ে পড়ে বিয়ে করে ফেলতে হবে! জীবন নিজে থেকেই সেই পথে নিয়ে যাবে। সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করার আছে। ভাল-মন্দ আসবে। তারপর দেখা যাবে সম্পর্ক কোনদিকে গড়ায়।’
প্রসঙ্গত উল্লেখ্য, অর্জুন ও বোন অনশূলা পরিচালক বনি কাপুর ও তার প্রথম স্ত্রী মোনার সন্তান। এরপর মোনার সঙ্গে বিচ্ছেদের পর শ্রীদেবীকে বিয়ে করেন বনি। তাদের দুই সন্তান জাহ্নবী ও খুশি কাপুর। আগে শ্রীদেবীর থেকে দূরত্ব বজায় রাখলেও, তার মৃত্যুর পর জাহ্নবী-খুশির সঙ্গে ভালই সম্পর্ক অর্জুনের।
বলিউডে অর্জুন এখন অন্যতম এলিজেবল ব্যচেলর। তাই তার বিয়ে নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। অনুরাগীদের উৎসাহের অবসান ঘটিয়ে বনি-পুত্রের জবাব, আমি এখন ৩৩। বিয়েটাই সম্পর্কের শেষ কথা নয়।
Labels:
Entertainment


No comments: