ঋত্বিক ও টাইগার শ্রফ প্রথমবার অভিনয় করলেন
বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের সঙ্গে একই সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন টাইগার শ্রফ। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছর ২ অক্টোবর। সিনেমাটির শুটিং একেবারে শেষের দিকে।
এদিকে টাইগার শ্রফ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই মুহূর্তে সিনেমাটির নাম ‘ফাইটারস্’ বা অন্য কিছু রাখা হয়নি।
‘আমি জানি সময় চলে যাচ্ছে। আমরা একটা নাম চূড়ান্ত করার চেষ্টা করছি। আশা করি দ্রুতই নামটি পেয়ে যাব,’ যোগ করেন ‘বাঘি’খ্যাত এই অভিনেতা।
২৯ বছর বয়সী এই অভিনেতা আরও জানান, এই সিনেমায় ঋত্বিক রোশনের সঙ্গে অভিনয় করে তার একটি স্বপ্ন পূরণ হয়েছে।
টাইগার বলেন, ‘সিনেমাটি আমাকে ঋত্বিক স্যারের মুখোমুখি এনে দিয়েছে। আমার অভিনয় জীবন শুরুর প্রস্তুতির সময় থেকেই আমি তাকে আমার আদর্শ রূপে গ্রহণ করেছি এবং তারই পদাঙ্ক অনুসরণ করেছি। আর এখন তার সাথে একই সিনেমায় কাজ করে আমার স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে। আমি তার কাছ থেকে অনেক শিখেছি। তার কাছাকাছি থাকা আমার জন্য আশীর্বাদস্বরূপ।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত অ্যাকশন সিনেমাটি পরিবেশিত হবে যশ রাজ ফিল্মসের ব্যানারে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বাণী কাপুর ও ‘পদ্মাবত’খ্যাত অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েনকা।
Labels:
Entertainment


No comments: