Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আবেগপ্রবন অমিতাভ বচ্চন!


বাবা-মেয়ের ভালোবাসা, নির্ভরতা, সম্পর্ক কোনো বিশেষণ দিয়ে কি প্রকাশ করা যায়। যায় না। মেয়ের প্রতি বাবার ভালোবাসা স্বর্গীয়, এটা বললেও খুব কম বলা হয়। সে যেমনই হোক, সব বাবার কাছেই তাঁর মেয়েটি আদুরে রাজকন্যা।
আর বিয়ের পর সেই মেয়েকে যখন বিদায় জানাতে হয়, তখন বাবা-মেয়ের সেই বিচ্ছেদের বেদনা বোঝা সত্যিই কষ্টকর। সেই বেদনার কিছুটা হয়তো অনুভব করতে পারেন অন্য কোনো বাবা-মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এমনই একটি আবেগঘন ভিডিও অশ্রুসিক্ত করেছে অমিতাভ বচ্চনকে।
সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় বিগ বচ্চন। প্রায়ই বলিউডের শাহেনশাহকে ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, এক বাবা তাঁর মূক ও বধির মেয়ের বিয়েতে গান গাইছেন। ভিডিওটি দেখে চোখে জল এসে গিয়েছিল বলে জানিয়েছেন বিগ বচ্চন। কিছুদিন আগে মেয়ে শ্বেতা বচ্চনের সঙ্গে বিশেষ ছবি শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে লিখেছিলেন, ‘রোববার জলসা গেটে কাজের মাঝে... মেয়েই সেরা।’

No comments: