শাহরুখ খান স্ত্রী-পুত্র নিয়ে লন্ডন যাচ্ছেন
বক্স অফিসে ‘জিরো’ মুখ থুবড়ে পড়েছে অনেকদিন হলো। তাঁর ভক্তকূলও খুশি নন। প্রথমদিকে এই ছবি নিয়ে সবাই যথেষ্ট আশাবাদী ছিলেন। কিন্তু ছবি রিলিজের পর সবার আশাভঙ্গ হয়। সমালোচনা ঝড় বয়ে যায়। সেসব থেকে নিজেকে সরিয়ে কিং খান আপাতত পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটাতে লন্ডন পাড়ি জমালেন।
আপাতত এখনই কোনও ছবি মুক্তি পাচ্ছে না শাহরুখ খানের। তাই কিছুদিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়লেন তিনি। সোমবার দুপুরে তাঁকে লন্ডন যাওয়ার ফ্লাইট ধরতে মম্বাই এয়ারপোর্টে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান ও ছোট ছেলে আব্রাম। শুধু কোয়ালিটি সময় কাটানোই নয়, ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ দেখাটাও তাঁর লন্ডন সফরের একটা কারণ হতে পারে। উল্লেখ্য, ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি ভার্সানে বড় ছেলে আরিয়ানের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছেন তিনি।
Labels:
Entertainment


No comments: