জনপ্রিয় মুখ আলিয়া ভাটের মত লম্বা ঝুলের কানের দুল
সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনেও পরিবর্তন আসে। প্রতি বছরই দেখা যায় কোনো সিনেমা বা সিরিয়ালের পোশাক বা গহনার চাহিদা বেড়ে যায়। আবার অনেক সময় পছন্দের অভিনেতা-অভিনেত্রীর ফ্যাশন থেকেও অনুপ্রাণিত হন ভক্তরা।
পোশাক-গহনা যাই হোক আলিয়ার সব কিছুইতেই থাকে আলাদা রুচির ছাপ। গহনার কথা বলতে গেলে কানের দুল বাদ দেয়ার কোনো সুযোগই নেই।
নানা নকশায় লম্বা ঝুলের কানের দুলেই দেখা যায় আলিয়াকে। লম্বা দুলে সবাইকেই মানায়। তবে যদি নিজের মুখের শেপের সঙ্গে মানানসই দুল বেছে নিতে চান, তবে জেনে নিন:
• লম্বাটে মুখে টপ, ছোট ঝুমকা কিংবা রিং পরলে ভালো লাগে
• গোল মুখে ঝুলন্ত, চৌকোনা দুল পরুন
• পানপাতার মতো শেপ হলে সব আকৃতির দুলই পরতে পারেন, ঝুমকায়ও আপনাকে ভালো লাগবে।
বয়স, অনুষ্ঠান ও পরিবেশ বুঝে পছন্দমতো দুল পরুন। সাজ-সৌন্দর্যে পূর্ণতা পেতে স্বর্ণ, রূপা, হীরা, মুক্তা, মাটি বা গোল্ড প্লেটেড ফ্যাশনেবল দুল বেছে নিন।
Labels:
Entertainment


No comments: