বলিউডের ওপেন সিক্রেট প্রেম ছিল টাইগার শ্রফ ও দিশা পাটানির। সম্প্রতি
তাদের ঘনিষ্ঠ এক বন্ধু পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, দুজনের
সম্পর্ক শেষ হতে চলেছে। তিনি বলেন, “গত কয়েক সপ্তাহ ধরেই টাইগার-দিশার সম্পর্ক বেশ খারাপ সময়ের
মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগেই দুজনে সিদ্ধান্ত নিয়েছে এই সম্পর্ক
তারা আর রাখবে না।” আরও বলেন, “ওরা দুজনে অনেক আলাদা। তাও একে-অপরের সঙ্গে থাকবে বলেই এত
দিন সম্পর্ক টিকিয়ে রেখেছিল। কিন্তু এখন ওরা ঠিক করেছে শুধুমাত্র বন্ধু
হয়েই থাকবে।” এ দিকে জি নিউজ জানায়, উগ্রপন্থী দল শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের ছেলে
আদিত্যর সঙ্গে দিশার বন্ধুত্বের কারণেই নাকি টাইগারের দূরত্ব তৈরি হয়েছে।
No comments: