Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

দীর্ঘ সময় বসে কাজ করার ক্ষতিগুলো এড়াবেন যেভাবে



জীবিকার প্রয়োজনে অনেককেই এক জায়গায় বসে দীর্ঘক্ষণ কাজ করতে হয়। কম্পিউটারের সামনে বসে একটানা সাত-আট ঘণ্টা কাজ করলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে আমাদের শরীরে।
 এর মধ্যে রয়েছে-
•    কোমর, পিঠে, হাড়ের ও স্নায়ুর নানা অসুখ
•    উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বাড়তি ওজন
•    রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, হার্টের সমস্যার কারণও এই বসে থাকা।

দীর্ঘ সময় বসে কাজ করার ক্ষতিগুলো এড়াতে মেনে চলুন নিয়মগুলো-
•    দীর্ঘ সময় একই জায়গায় বসে না থেকে মাঝে মাঝে উঠি দাঁড়ান
•    রক্ত চলাচল ঠিক রাখতে প্রতি ঘণ্টায় কয়েক পা হেঁটে নিন
•    তিন-চার তলায় উঠা-নামা করতে লিফট নয়, সিঁড়ি ব্যবহার করুন
•    একটি বল রাখুন ডেস্কে, কাজের মাঝে কয়েক সেকেন্ড চাপ দিন
•    এটি আঙুলের হাড় ও পেশির জন্য যেমন উপকার
•    তেমনি মানসিক চাপ কমাতেও সাহায্য করে
•    প্রতিদিন আধঘণ্টা হাঁটুন বা যেকোনো ব্যায়াম করুন
•    খাবারের বিষয়েও সচেতন থাকতে হবে
•    অতিরিক্ত খাবার, তৈলাক্ত বা ফাস্টফুডের পরিবর্তে
•    বেশি বেশি শাক-সবজি-ফল খান। সঙ্গে প্রচুর পানি পান করুন
•    চেয়ারটি যেন বেশি নরম বা শক্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখুন
•    খুব উঁচু-নিচু হলেও কিন্তু সমস্যা।

No comments: