Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সাল্লু ভাই এবার রোমান্স করতে চলেছেন আলিয়ার সঙ্গে


বয়সকে জয় করে সালমান ছুটছেন বিজয় নিশান উড়িয়ে। সময়মতো বিয়ে করলে আলিয়া ভাটের মতো একটি মেয়ে সালমান খানেরও থাকতে পারতো। সেই ২৬ বছরের আলিয়ার সঙ্গেই এবার রোমান্স করতে চলেছেন ৫৩ বছরের অভিনেতা । বিষয়টি বেশ মুখরোচক হয়ে উঠেছে বলিউডপ্রেমীদের কাছে। এবার নতুন করে সালমান শুরু করতে যাচ্ছেন ‘ইনশাল্লাহ’ নামের একটি ছবি। ‘দেবদাস’খ্যাত সঞ্জয় লীলা বানসালি পরিচালনা করবেন ছবিটি। এখানে জুটি বাঁধবেন সালমান ও আলিয়া। এই প্রজেক্ট নিয়ে উত্তেজিত আলিয়া। একদিকে এটি হতে যাচ্ছে সালমানের সঙ্গে তার প্রথম কাজ। অন্যদিকে সঞ্জয়ের সঙ্গেও আলিয়া প্রথমবার কাজ করবেন।
জানা গেছে, অরল্যান্ডো এবং মিয়ামির সমুদ্র সৈকতে ছবির লোকেশন ফেলবেন পরিচালক। সাধারণত বানসালির ছবি মানেই বিরাট সেট, জাঁকজমকের চূড়ান্ত হয়। কিন্তু এবার তিনি বাস্তবসম্মত লোকেশনেই শুটিং করার কথা ভেবেছেন।
‘ইনশাল্লাহ’ একেবারেই তরুণ দর্শকের কথা ভেবে বানাতে চলেছেন পরিচালক। তবে কাস্টিং ঘোষণা হওয়ার পরে আলিয়া এবং সালমানের বয়সের ব্যবধান নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু প্রযোজনা সংস্থার তরফে জানা গিয়েছে, চিত্রনাট্য এমনভাবেই লেখা যেখানে বয়সের ব্যবধানটা যুক্তিপূর্ণ।

No comments: