Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বিচ্ছেদের পর কী সুশান্তের সাথে কাজ করবেন অঙ্কিতা?


সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক নিয়ে যখন বলিউডে জোর গুঞ্জন চলছে, সেই সময় 'কেদারনাথ' অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ড কি বললেন জানেন?
'মণিকর্ণিকা সিনেমায় কঙ্গনা রানাউতের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বলিউডে ডেবিউ করছেন অঙ্কিতা। এই সিনেমায় তাঁকে দেখা গেছে ঝলকারি বাই-এর চরিত্রে। বি টাউনে ডেবিউ নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত অঙ্কিতা। প্রাক্তন বান্ধবীর 'মণিকর্ণিকা'-র লুক দেখে খুশি সুশান্ত সিং রাজপুতও। ঝলকারি বাই-এর পোস্টার সামনে আসার পর তাই প্রাক্তন বান্ধবীকে শুভেচ্ছাও জানান সুশান্ত। যার প্রেক্ষিতে অঙ্কিতা তাঁকে পাল্টা ধন্যবাদও জানান। কিন্তু, বহু চর্চিত বিচ্ছেদের পর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে আর কখনও স্ক্রিন শেয়ার করবেন অঙ্কিতা?
  অঙ্কিতা বলেন, সুশান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি তিনি। কিন্তু একটি শর্ত রয়েছে তাঁর। শুধুমাত্র স্ক্রিপ্ট ভাল হলে তবেই সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অঙ্কিতা লোখন্ডে স্ক্রিন শেয়ার করবেন বলে স্পষ্ট জানান অভিনেত্রী।
এদিকে সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর এবার বিকি জৈন নামে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অঙ্কিতা। বিকীর সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে, এ কথা প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছেন অভিনেত্রী। তবে বলিউডে ডেবিউ করার পরই কী বিকীর সঙ্গে অঙ্কিতা গাঁটছড়া বাঁধবেন? সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
এদিকে অঙ্কিতা লোখন্ডের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী কৃতি শ্যানন-এর সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত। কিন্তু কৃতির সঙ্গেও নাকি তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। 'রাবতা' অভিনেত্রীর সঙ্গে বিচেদের পর এবার নাকি সারা আলি খানের সঙ্গে দেখা যাচ্ছে সুশান্ত সিং রাজপুতকে।

No comments: