Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অযোধ্যা নিয়ে ১৭ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট



ডিএনএ বাংলা ডেস্ক;        অযোধ্যা নিয়ে ১৭ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। যার জন্য ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে সেখানকার প্রশাসন।

উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলায় আটটি অস্থায়ী জেল তৈরি করা হয়েছে। যেগুলি করা হয়েছে বিভিন্ন স্কুল কলেজে। আটটি অস্থায়ী জেলগুলি তৈরি করা হয়েছে  আকবরপুর, তাণ্ডা, জালালপুর, জৈতপুর, ভিটি এবং আল্লাপুরে। সরকারি চিঠিতে বলা হয়েছে,  স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ যেন এইসব জেলের স্টেশন ইনচার্জদের ন্যূনতম সুবিধা প্রদান করেন।




আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। আগামী সপ্তাহেই অযোধ্যা মামলার রায় আগামী সপ্তাহেই সম্ভবত সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে। কেননা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ১৭ নভেম্বর অবসর নেবেন। তার আগেই এই রায় ঘোষণা করা হবে।




ভারতের কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ইতিমধ্যেই উত্তর প্রদেশ সরকারকে সতর্ক করে উত্তরপ্রদেশের  সব ধরনের নিরাপত্তার বন্দোবস্ত করতে বলা হয়েছে। সঙ্গে জঙ্গি হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে উত্তর প্রদেশ সরকারকে।



সর্বোচ্চ সংখ্যায় পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি কেন্দ্রের তরফে সোশ্যাল মিডিয়া এবং এস এমএসএর উপর নজর রাখতে বলা হয়েছে। যাতে গুজব না ছড়ানো না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

No comments: