গোল্ড লোন প্রদানকারী সংস্থার শাখায় গিয়ে গরুর বিনিময়ে ঋণ চাইলেন এক ব্যক্তি
ডিএনএ বাংলা ডেস্ক; বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গরুর দুধে সোনা থাকার তত্ত্বের জেরে ডানকুনিতে গোল্ড লোন প্রদানকারী সংস্থার শাখায় গিয়ে গরুর বিনিময়ে ঋণ চাইলেন এক ব্যক্তি। কয়েকদিন আগেই বর্ধমান শহরে ঘোষ অ্যান্ড গাভীকল্যাণ সমিতির সভায় তিনি বলেছেন, গরুর দুধে সোনা থাকে, তাই দুধের রং হলুদ হয়।
দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পরেই তাঁকে নিয়ে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। গরুর বিনিময়ে ঋণ চাইতে যাওয়া ব্যক্তি বলেন, "আমি শুনলাম গরুর দুধে না কি সোনা থাকে। তাই আমি আমার দুটো গরু নিয়ে এখানে ঋণের জন্য এসেছি। আমার কাছে ২০টি গরু আছে। আমার পরিবার এই গরুগুলির উপরেই নির্ভর করে থাকে।
ঋণ পেলে আমি আমার ব্যবসা বাড়াতে পারব। এদিকে যে গ্রাম থেকে ওই ব্যক্তি ডানকুনি এসেছিলেন, সেই গাড়লগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান গরুর দুধ নিয়ে করা দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন। তিনি বলেন, "দিলীপ ঘোষের মন্তব্যের জেরে প্রতিদিন পঞ্চায়েত অফিসে এসে গ্রামবাসীরা গরু নিয়ে এসে জিজ্ঞেস করে যে এর বিনিময়ে ওরা কত টাকা ঋণ পেতে পারেন তারা।

No comments: