Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ধর্ষণ কাণ্ডে মুখ খুললেন রাষ্ট্রপতি



 নিজস্ব প্রতিনিধিঃ   হায়দরাবাদে ২৬ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ করে পুড়িয়ে হত্যা করার ঘটনায় মুখ খুললেন রাষ্ট্রপতি।   রাজস্থানের এক অনুষ্ঠানে মুখ খোলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।



তিনি বলেন, পকসো আইনের বলে ধর্ষণের অভিযুক্তদের প্রাণভিক্ষা দেওয়া কোন মতেই কাম্য নয়। এ বিষয়টি নিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করছি।



তিনি বলেন, নারীকে সুরক্ষিত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। নারী সুরক্ষার কাজ সরকার অনেকটাই করেছে। এখনও অনেক কাজ করার বাকি আছে। মহিলাদের উপর এইভাবে নৃশংস আক্রমণ দেশের পক্ষে অত্যন্ত লজ্জা ও সম্মানহানীর বিষয়।



তিনি আরও বলেন, মহিলাদের সম্মান কাভাবে করতে হয়, সে বিষয়ে বাবা-মায়েদের দায়িত্ব ছেলেদের ছোটবেলা থেকেই শেখানো। তবেই নারী নির্যাতন মুক্ত সমাজ গড়া সম্ভব হবে।

No comments: