সীমান্তে রোডে বালি বোঝাই ট্রলি ও ঘন কুয়াশা সজরে ধাক্কায় মৃত ১, আহত ১
ডিএনএ বাংলা ডেস্কঃ বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি কারিকর পাড়া এলাকায় সীমান্তে রোডে বালি বোঝাই ট্রলি ও ঘন কুয়াশা সজরে ধাক্কায় মৃত ১, আহত ১। একদিকে সকালের ঘন কুয়াশা, অন্যদিকে স্বরুপনগর ও বিথারী রোডের উপর বেআইনিভাবে টলিতে বালি বোঝাই করছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি মারুতি গাড়ি আসলে সজোরে বাইক আরোহী বছর ষাটের আলতাফ সরদার সজোরে টধাক্কা মারে।
রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় আহত হন আরও একজন। আহতকে স্থানীয় সাড়াপুল গ্রামীণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার সকালবেলা আলতাব বিথারী থেকে হাকিমপুর যাচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা। রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল একটি ট্রলি সম্পূর্ণ বেআইনিভাবে বালিবোঝাই করছিল। যার কারণে উল্টো দিকে আসা মারুতি গাড়ি সামনের দিকে আসলে বাইক আরোহী ধাক্কা মারে।
ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনার জেরে এলাকায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। মারুতি ট্রলিকে আটক করে স্বরুপনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বেআইনিভাবে টলিতে বালি বোঝাই করার জন্যই দুর্ঘটনা বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে প্রশাসনকে হস্তক্ষেপ দাবি করেছে।

No comments: