সুস্বাদু চিকেন মসালা
উপকরণ
১ কেজি চিকেন /৮টি পেঁয়াজ কুচি ২টি টমেটো কুচি /৩টি কাঁচালঙ্কা/ ২.৫ চা চামচ ধনিয়া গুঁড়ো/ ১.৫ চা চামচ লঙ্কার গুঁড়ো/ ১/২ চা চামচ হলুদ গুঁড়ো/ ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো /১ চা চামচ গরম মশলা গুঁড়ো /১ টেবিল চামচ আদা রসুনের পেষ্ট /২/৩ টা কারিপাতা ধনে পাতা /তেল, লবণ ,জল
পদ্ধতি
-প্রথমে একটি প্যানে তেল গরম করতে দিন।
-তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন।
-পেঁয়াজের রং বাদামি হয়ে আসলে এতে কাঁচা লঙ্কা , টমেটো কুচি দিয়ে ৩-৪ মিনিট ভাজুন।
-ভাজা পেঁয়াজের অর্ধেকটা তুলে রাখুন। এই অর্ধেকটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেষ্ট করে নিন।
-বাকি অর্ধেক হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং আদা রসুনের পেষ্ট দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
-তারপর মশলার মধ্যে মুরগির টুকরা গুলো দিয়ে দিন। লবণ দিয়ে খুব ভাল করে নাড়ুন।
-এবার পেঁয়াজের পেষ্ট দিয়ে আবার নাড়ুন।
-কারি পাতা, ধনে পাতা দিয়ে ভাল করে নাড়ুন।
-এখন অল্প কিছু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন।
-১০-১৫ মিনিট পর মাংস নরম হয়ে আসলে কারিপাতা ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলুন মাসালা চিকেন।
Labels:
Entertainment


No comments: