হায়দ্রাবাদ পুলিশকে কুর্নিশ মায়াবতীর
শুভ মুখার্জি: হায়দ্রাবাদ পুলিস যা করেছে তা দেখে শেখা উচিত উত্তরপ্রদেশ পুলিসের। এমনটাই মত প্রাক্তন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর।
প্রসঙ্গত তেলেঙ্গানায় পশু-চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত চার যুবককে আজ সকালে এনকাউন্টারে মারাকে সমর্থন করে মন্তব্য করেছেন বিএসপি সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিসের নিষ্ক্রিয়তা নিয়েও কটাক্ষ করেছেন মায়াবতী।
বলেছেন, যোগী রাজ্যে একের পর এক মহিলার উপর নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু পুলিস অপরাধ আটকাতে ব্যর্থ। কোনও ঘটনা ঘটলেও পুলিস নিষ্ক্রিয় থাকে। উল্টে ধর্ষকদের সঙ্গেই দুব্যবহার করা হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক।

No comments: