Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আগামী দিন হচ্ছে প্রচন্ড লড়াইয়ের দিন! ঘাস ফুলকে মাড়িয়ে পদ্মফুলকে প্রতিষ্ঠিত করার লড়াই! জয়


নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি গোবলয় ছাড়িয়ে সারা ভারতবর্ষে রাজত্ব করছে। শুধু বাকি রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্য তথা বাংলায় এখনও পর্যন্ত আমরা পদ্মফুল ফোঁটাতে পারিনি। রবিবার হুগলির চন্ডীতলায় বিজেপির ওবিসি মোর্চার জেলা সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন বিজেপির কেন্দড়িয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়। এদিন জয় ছাড়াও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল।

এদিন জয় বলেন, দিলীপ ঘোষ বাংলায় সভাপতি হওয়ার পর বাংলায় একটা জাগরন হয়েছে। এক সময়ে বিজেপি ছিল। ভোটেও অংশ গ্রহন করত। কিন্তু এই রাজ্যে খুব একটা প্রাসঙ্গিক ছিল না। বর্তমানে বিজেপি প্রাসঙ্গিক। দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি বাংলায় সেকেন্ড বয় হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু এখন ফাস্ট বয় তৃণমূলই রয়েছে।

এদিন জয় বলেন, সেকেন্ড বয় প্রথম হওয়ার জন্যে মনে মনে একটা প্রতিঞ্জা করত। তারা ফাস্ট বয়কে হাড়াবে। কখনও কখনও তারা ফাস্ট বয়কে হাড়িয়েও দিয়েছেন। তাই প্রয়োজনে আমরা ১৮ থেকে ১৯ ঘন্টা খেটে ঘাসফুলকে মারিয়ে দিয়ে বাংলায় পদ্মফুলকে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই বাংলার সুদিন আসবে।

এদিন জয় বলেন, আগামী দিন হচ্ছে প্রচন্ড লড়াইয়ের দিন। ফাস্ট বয়কে হাড়িয়ে সেকেন্ড বয়কে প্রতিষ্ঠিত করার লড়াই। তাই পরিবারের লোকজনকে বলে দিন এই লড়াই জেতার পরই আমরা সমস্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করব। কারন, এই লড়াই ত্যাগের লড়াই।

No comments: