Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ঠাকুমার সঙ্গে মিলে যোগা করল ছোট্ট ইনায়া


২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন বলিউড তারকার যোগা অভ্যাসের ছবি। শিল্পা শেট্টি, করিনা কাপুর খান থেকে শুরু করে মালাইকা অরোরা খান, করিশ্মা কাপুর, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, সুস্মিতা সেন, রোহমান শল সকলেই উদযাপন করছেন যোগ দিবস। কিন্তু কোনও ক্ষুদে শিশুর যোগাসনের এমন মিষ্টি ছবি কি আগে দেখেছেন? 
ইনি সোহা আলি খান ও কুনাল খেমুর কন্যা ইনায়া নাওমি খেমু। বড়রা যখন যোগাসন করছেন তখন ছোটরাই বা বাদ যাবে কেন? তাই ঠাকুমার দেখাদেখি নাওমিও চেষ্টা করছে যোগ করার। আর তাকে তদারকি করছেন ঠাকুর্দা। এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছেন কুনাল খেমু।
এর আগে কুনালের জন্মদিনে এক মিষ্টি উপহারও দিয়েছিল ইনায়া। আধো আধো স্বরে পিয়ানো বাজিয়ে বাবাকে 'হ্যাপি বার্থডে পাপা' গান গেয়ে শোনায় সে। ইনস্টাগ্রাম পেজে এই ভিডিও শেয়ারও করেছিলেন কুনাল। লিখেছিলেন, "সেরা জন্মদিনের উপহার!!!"। সেই ভিডিয়োটিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
বলিউডে স্টারকিডদের মধ্য়ে সবথেকে জনপ্রিয় মানা হয় করিনা-সইফ পুত্র তৈমুরকে। তবে দাদা তৈমুরের পাশাপাশি বোন ইনায়াও জনপ্রিয়তায় কিছু কম যান না।

No comments: