Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’


শান্তিলাল ভট্টাচার্যের থেকে পাওয়া ইমেল গতকাল রহস্য তৈরি করেছিল। শনিবার সকালে সমাধান হল সে রহস্যের। প্রতিম ডি গুপ্তর হাত ধরে টলিউডে আসছে নতুন গোয়েন্দা। শান্তিলাল ভট্টাচার্য।
ছবির নাম ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’। মুক্তি পাবে আসন্ন অগস্টে। অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম। অর্থাত্ ফিরছে ‘মাছের ঝোল’-এর সেই জুটি। এ ছবিতে ঋত্বিক খবরের কাগজে সাংবাদিকতা করেন। স্টাফ রিপোর্টার। প্রতিমের কথায়, ‘‘চিত্রনাট্যের নাম ছিল ইঙ্ক। কিন্তু নামটা নিয়ে দর্শকদের মনে দ্বন্দ্ব থাকতে পারে। বাংলা নাকি ইংরেজি ছবি সেটা বুঝতে অসুবিধে হতে পারে। সে জন্য নামটা চেঞ্জ করলাম। আমি আশা করব শান্তিলালেল ফ্র্যাঞ্চাইজি তৈরি হবে। আর কারও কাছ থেকে কপিরাইট কিনতে হয়নি। এটা আমার নিজস্ব গল্প।’’গোয়েন্দার চরিত্রে প্রথমবার অভিনয় করবেন ঋত্বিক।ঋত্বিক-পাওলি ছাড়াও গৌতম ঘোষ, চিত্রাঙ্গদা, অম্বরীশ ভট্টাচার্যের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে ছবিটি। গানঘর সামলেছেন অর্ক।

No comments: