Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মোটরসাইকেলের ধাক্কায় মৃত

দক্ষিণ দিনাজপুরঃ গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মৃত ১ এবং আহত এক যুবক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার  জোড়দিঘী সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে কুশমন্ডি-র দিক থেকে দুই যুবক মোটরসাইকেল করে বুনিয়াদপুর অভিমুখে যাচ্ছিল। মোটরসাইকেলটি জোড়দিঘী এলাকায় আসলে জোড়দিঘী এলাকার একটি গাছে সাথে বাধা গরুর সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা মারার পাশাপাশি গাছটিতেও ধাক্কা মারে মোটরসাইকেলটি। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক-আরোহী সমেত গরুটিও গুরুতর জখম হয়। এরপর গুরুতর জখম অবস্থায় মোটরসাইকেলের চালক এবং আরোহী যুবককে রসিদপুর হাসপাতালে নিয়ে আসা হলে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়। এক প্রত্যক্ষদর্শীর মতে মোটরসাইকেলটি খুব দ্রত গতিতে বুনিয়াদপুর অভিমুখে যাচ্ছিল।

No comments: