আন্দোলনরত চিকিৎসকদের পাশে প্রসেনজিৎ
চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে সরব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি সাধারণ মানুষ। উদ্বিগ্ন সেলেব্রিটিরাও। শুক্রবার টুইটারে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের সমর্থন জানিয়েছিলেন অভিনেতা তথা সাংসদ দেব, পরিচালক রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী শুভশ্রী। এবার টুইটারে সরব হলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
টুইটার হ্যান্ডেলে আন্দোলনের সমর্থনে প্রসেনজিৎ লিখেছেন, ‘রোগীদের প্রাণ বাঁচানো যেমন ডাক্তারদের কর্তব্য, ঠিক তেমনই আমাদের সকলের কর্তব্য এই অব্যবস্থার বিরুদ্ধে তাদের সকলের পাশে দাঁড়ানো। আমি চাই সুস্থ স্বাস্থ্য পরিষেবা তাড়াতাড়ি ফিরে আসুক। হিংসা নয়, আমার কলকাতা শান্তির শহর। সবাই মিলে আমরা মানুষের পাশে দাঁড়াই আর রক্ষা করি তাদের প্রাণ’।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিবার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে ধুন্ধুমার বাঁধে। আহত হন পড়ুয়া চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়। এরপরই থেকেই তোলপাড় গোটা দেশের চিকিৎসা ব্যবস্থা।
Labels:
Entertainment


No comments: