কারিশমা-কারিনা লন্ডনে ছুটি কাটাচ্ছেন
দু’বোনে ছুটি কাটাতে লন্ডন পাড়ি জমালেন। নিজেদের বাচ্চাদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটালেন। জমিয়ে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্টও করলেন।
দু’বোন মানে কারিশমা ও কারিনা কাপুর। শনিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা ছবি শেয়ার করেছেন কারিশমা। তাতে দেখা যাচ্ছে তিনি ও কারিনা একটা বড় কাপে কফি নিয়ে আড্ডায় বসেছেন। কারিনা দু’পা দিয়ে ছেলে তৈমুরকে আটকে রেখেছেন আর খুদে ব্যস্ত স্ন্যাক্স খেতে। সে আবার ক্যামেরার দিকে তাকিয়ে পোজও দিয়েছে।
কারিনা পরেছিলেন সাদা টি-শার্ট, ব্লু প্যান্ট, ব্ল্যাক লেদার জ্যাকেট ও গোলাপি স্নিকার্স। কারিশমা পরনে ছিল সবুজ প্যান্ট স্যুট, কালো শার্ট। আর তৈমুরকে দেখা গিয়েছে ব্লু হুডি, ব্ল্যাক প্যান্ট। সাইফ আলি খান ছুটি কাটাতে তাঁদের সঙ্গে গেলেও ছবিতে তাঁকে দেখা যায়নি।
Labels:
Entertainment


No comments: