বিজেপি লজ্জা দিবস পালন করুক : জ্যোতিপ্রিয়
"গতকাল পাঁচ রাজ্যে যেভাবে ফল করেছে বিজেপি তাতে বিজেপির সব নেতাদের লজ্জাদিবস পালন করা উচিৎ। মানুষ কে অবমাননা করলে যে কি ফল হয় তা পাঁচ রাজ্যের মানুষ হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে বিজেপি কে। যার ফলে এই রাজ্যের বিজেপির কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষদের মতো নেতারা এখন মুখ লুকাচ্ছে। "--- বুধবার বিকালে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট পরিচালিত জলতরঙ্গ কাপের ফাইনালে হাবড়া তে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই বললেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।


No comments: