Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

জন্মদিনে নাতিকে মদের সঙ্গে পরিচয় করালেন মদন মিত্র

বিষমদ নিয়ে রাজ্যে যখন একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে, তখনই অদ্ভুত এক কান্ড ঘটালেন মদন মিত্র।নিজের ফুটফুটে নাতির সামনে রাখলেন একাধিক মদের বোতল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

তাতে দেখা যাচ্ছে, জন্মদিনে একটি টেবিলের সামনে দাঁড়িয়ে আছে এক বাচ্চা ছেলে। তার বাম দিকে রয়েছে শিশুর দাদু, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র৷ টেবিলের ওপর রয়েছে বেশ কিছু বোতল যেগুলি মদের বোতল বলেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে৷ শিশু আঙুলের ইশারায় দেখাচ্ছে তার পছন্দের বোতলটি।


এই ভিডিও-র প্রসঙ্গ তুলেই মদন মিত্র তথা গোটা তৃণমূল দলকে বিঁধেছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগণার এক সভায় গিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা ভিডিওতে দেখলাম মদন মিত্র তার দু বছরের নাতিকে মদের বোতলের টেবিলের সামনে দাঁড় করিয়েছেন। বর্ণপরিচয় বা গীতার সামনে না দাঁড় করিয়ে মদের বোতলের সাথে ছোট্ট শিশুটাও পরিচয় করাচ্ছেন মদন বাবু"।

(ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি )

No comments: