Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

স্বামীর ম্যানেজারের মেয়ের সাথে নাচলেন প্রিয়াঙ্কা


সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল পিগি চপসকে। অভিনয় তো অনেক হল। এবার তিনি নাচের শিক্ষকের ভূমিকায়। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি মজার ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে তাঁকে ছোট একটা বাচ্চার সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে।
স্বামী নিক জোনাসের ম্যানেজারের মেয়ে অ্যাভার সঙ্গে তিনি বলিউডের গানের সঙ্গে পা মেলালেন। কীভাবে বলিউডের গানের সঙ্গে তাল মেলাতে হয়, অ্যাভাকে শেখাতে দেখা যায় তাঁকে। এর আগে গত মাসে ওয়্যাঙ্গো ট্যাঙ্গো কনসার্টে নিক ও অ্যাভার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা।
‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিং সেরে দু’দিন আগেই নিউইয়র্ক ফিরেছেন প্রিয়াঙ্কা। শ্বশুরবাড়ির দেশে পৌঁছে নিকের হাত ধরে ছবি শেয়ার করেছিলেন, ‘হোম সুইট হোম’ ক্যাপশন দিয়ে। তারপর ‘জোনাস বিচ’ কনসার্টে যোগ দেন নিক, তাঁর ভাই জো ও কেভিনের সঙ্গে।
পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে নিক ও প্রিয়াঙ্কা শহরজুড়ে ঘুরেছেন। প্রিয়াঙ্কার হাঁটুতে ব্রেস লাগানো ছিল, সঙ্গে হাই হিল। ডিওর গিফ্ট ব্যাগ ক্যারি করতে দেখা যায় তাঁকে।

No comments: