Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বিয়ে করছেন অর্জুন-মালাইকা, কিন্তু রণবীর কাপুরের থেকে পরামর্শ নিতে চান না অর্জুন!


মালাইকা-অর্জুনের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে এমনিতেই বেশ হই-হই চলছে বলিপাড়ায়। এই বুঝি এখন-তখন বিয়ের পিড়িতে বসেন এই জুটি। 'কফি উইথ করন'-এ এসে অর্জুন নিজেই স্বীকার করেন যে, তিনি এখন আর সিঙ্গেল নন। উপরন্তু, বিয়ের জন্যও প্রস্তুত, যা তিনি এতদিন ছিলেন না!
অপরদিকে, আগের রাতে অর্জুন-জাহ্নবীর শোয়ের পর, গার্লফ্রেন্ড মালাইকাও কিন্তু চুপ থাকেননি। 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'- এ মালাইকার করন শো'তে এসে যখন পরদিন মালাইকাকে জিজ্ঞেস করেন, 'কাল রাতের কফিটা কেমন ছিল?'
মালাইকাও বিন্দুমাত্র দেরী না করে অকপটে উত্তর দেন, "কফিটা বেশ হট ছিল। সৎ-ও ছিল, আর আমি প্রত্যেকটা চুমুকই বেশ উপভোগ করেছি!"
মালাইকার এই হিন্ট-ই যথেষ্ট যজ্ঞের আগুনে আহূতি দেওয়ার জন্য।
তবে মজার ব্যাপার ঘটে, শো'তে সব্বাইকে অবাক করে দিয়ে যখন অর্জুন বলে ওঠেন-- "আর যাই করো, রণবীর কাপুরের কাছ থেকে কখনো ব্যক্তিগত সম্পর্কের জন্য পরামর্শ নিও না, উচিত-ও না!" কিন্তু, কেন এমন বললেন অর্জুন? খোলসা করলেন নিজেই---- বরফির সাকশেসের পর একবার নাকি রণবীর কাপুর, অর্জুনকে নিয়ে এক গেট টুগেদারে গিয়েছিলেন। এদিকে, আবার এক গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হওয়ায় তার মন খারাপ। তাই পার্টির পর রণবীর আর অর্জুন দু'জনেই গিয়ে দাড়ান এক অন্ধকার ব্যালকনিতে। রণবীর তখন অর্জুনকে পরামর্শ দেন, "জীবনে কোনো জিনিস নিয়ে যদি খুশি না থাকো, তাহলে সেটাকে যেতে দাও।"
ব্যাস, অমনি রণবীরের পরামর্শ শুনে তৎক্ষণাৎ গার্লফ্রেন্ডকে মেসেজ করেন-- "আমাদের কথা বলা দরকার"। আর ঠিক তার পরের দিনই ব্রেকাপ করে দেন মেয়েটার সঙ্গে। যদিও তার এহেন কর্মকান্ডের জন্য দিন সাতেক পরেই আফশোস করেন অর্জুন। আর সেই জন্যই তিনি আর কখনো রণবীর কাপুরের কাছ থেকে পরামর্শ নিতে চান না সম্পর্কের ব্যাপারে!

No comments: