দীপিকার বিরুদ্ধে গিয়ে বলিউডের এই অভিনেত্রীকে নিমন্ত্রণ করলেন রনবীর সিং!
ইতালির লেক কোমোয় রাজকীয় বিয়ের আসরের পর বেঙ্গালুরুতে কনের বাড়ির লোকজনদের নিয়ে রিসেপশন হল। আর এবার পালা, মুম্বাই রিসেপশনের। বলছি দীপিকা-রনবীরের কথা। গত শনিবারই রনবীরের বোন রীতিকা ভাবনানী মুম্বাইতে কাছের বন্ধু-বান্ধবদের জন্য আয়োজন করেছিলেন এক রিসেপশনের। আর সেখানে রনবীর-দীপিকার নাচ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রিসেপশনে রনবীর পরেছিলেন মনিশ অরোরার ডিজাইন করা পোশাক, আর দীপিকা বেছেছিলেন সব্যসাচীর দিল গুলদস্তা কালেকশনের লেহেঙ্গা। তবে রিসেপশনের জন্য চিরাচরিত পোশাক বেছে নেননি এই সেলেব দম্পতি।
এবার পালা বলিপাড়ার সেলেব্রিটি বন্ধুদের জন্য রিসেপশনের। দীপিকার কাছের বন্ধু শাহরুখ থেকে শুরু করে রনবীরের কোস্টার অনুষ্কা এই রিসেপশনে আমন্ত্রিত সব্বাই। কিন্তু দীপিকার অমতে গিয়ে রনবীর নিমন্ত্রণ করে ফেলেছেন এক নায়িকাকে। দীপিকা কখনোই চান নি এই অভিনেত্রীকে নিমন্ত্রণ করতে। কিন্তু তবুও রনবীর শোনেননি তার বাধা। বরং কার্ড পাঠিয়ে, নিজে মেসেজ করে আমন্ত্রণ জানিয়েছেন তাকে। জানেন কি কে সেই অভিনেত্রী?
তিনি হলেন ক্যাটরিনা কাইফ। রনবীর কাপুরের সঙ্গে দীপিকার সম্পর্ক থাকাকালীন কাপুর নন্দন ক্যাটের সঙ্গেও ডেট করেছেন। আর সেই জন্যই নাকি দীপিকা-রনবীরের সম্পর্কে দাড়ি পড়ে। তখন থেকেই দীপু এবং ক্যাট সুন্দরীর সম্পর্কে তিক্ততা চলে আসে। যার জের আজ অবধি কমেনি। আর সেই জন্যই দীপিকা চাননি তার মুম্বাইয়ের রিসেপশনে ক্যাটরিনা আসুক। তবে, পত্নীর অমতে গিয়ে রনবীর সিং আমন্ত্রণ জানিয়েছেন ক্যাট সুন্দরীকে। কিন্তু দীপিকার দিক থেকে কোনোরকম মেসেজ বা আমন্ত্রণ ক্যাটরিনার কাছে যায়নি বলেই জানা গিয়েছে সূত্রের খবরে।
তবে এক্স গার্লফ্রেন্ডের রিসেপশনে রনবীর কাপুর তার নতুন গার্লফেন্ডকে নিয়ে হাজির থাকবেন কি না সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন বলিপাড়ার গসিপারসরা!
Labels:
Entertainment


No comments: