Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

শ্যুটিং ফ্লোরে ফিরছেন ইরফান



চলতি বছরেরই মার্চ মাসে অভিনেতা ইরফান খান যে নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়েছেন, সে খবর ছেয়ে গিয়েছিল গোটা দেশে। প্রিয় অভিনেতার অসুস্থতার খবরে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ।
তবে তিনি এখন ট্রিটমেন্টে ভালো সাড়া দিচ্ছেন, আর সুস্থও হয়ে উঠেছেন অনেকটাই। অসুস্থতার দরুন এতদিন কোনো শ্যুটিংয়ের কাজ করতে পারেন নি। তবে এবার সুস্থ হয়ে তিনি ফিরতে চলেছেন শ্যুটিং সেটে।
আর যার জন্য ইরফান সম্প্রতি এসেওছিলেন মুম্বাইতে। নাসিকের কাছে ত্রিম্বাকেশ্বর মন্দিরে পুজো দিতেই নাকি তিনি এসেছিলেন বলে জানা গিয়েছে সূত্রের খবর অনুযায়ী।
ডিসেম্বরেই শুরু হতে চলেছে 'হিন্দি মিডিয়াম' সিকুয়েলের কাজ। আর সেখানেই তিনি কাজ করবেন বলে জানা গিয়েছে। ২০১৭ তে মুক্তি পাওয়া 'হিন্দি মিডিয়াম' বেশ ভালোই সাড়া ফেলেছিল, আর তাই এবার সেই ছবির সিকুয়েলের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
শারীরিক অসুস্থতার জন্য ইরফান প্রথমে ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। তবে প্রযোজনা সংস্থার তরফে নিউ ইয়র্কে গিয়ে ইরফানকে ছবির স্ক্রিপ্ট এবং গল্প শোনালে তিনি রাজি হয়ে যান। আর তাই প্রিয় অভিনেতার শ্যুটিং ফ্লোরে ফেরার খবর শুনে উচ্ছ্বসিত অনেকেই।
অল দ্য বেস্ট ইরফান।

No comments: