Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

চলচ্চিত্র উৎসবেও #MeToo প্রসঙ্গ


 মি টু আন্দোলন নিয়ে মুখ খুলে এবার বিতর্কে জড়ালেন ৪৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের প্রধান বিনোদ গনেত্রা। চলচ্চিত্র উৎসবের ‘নন ফিচার ফিল্মে’র ৭ জন জুরি সদস্যের নেতৃত্বে রয়েছেন বিনোদ।#MeToo আন্দোলন ‘প্রচারে আসার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর আরও দাবি, সময়ের সঙ্গে সব ভুলে যাবে মানুষ।তিনি আরো বলেন, এটা মানুষের খামখেয়ালি আচরণের বহিঃপ্রকাশ।


অপরদিকে কয়েকদিন আগেই ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে অভিনেত্রী নন্দিতা দাস বলেছিলেন, ‘‘আমরা এই আন্দোলনকে তুচ্ছ করতে চাই না। আমাদের সুনিশ্চিত করতে হবে যাতে কোনও মহিলা যৌন হেনস্থার শিকার হলে, সামনে এগিয়ে আসতে পারেন। এটা পুরুষ বনাম মহিলার লড়াই নয়। এ লড়াইটা পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে। আমরা এটাও চাই, এই আন্দোলনকে পুরুষরাও সমর্থন করুক।’’ নন্দিতা আরও বলেন, গোটা দেশে বহু মহিলা রয়েছেন, যাঁরা যৌন হেনস্থার শিকার হয়েছেন। কিন্তু তাঁরা #MeToo করেননি। তাঁদের জীবনের এসব অভিজ্ঞতা নিয়েও আমাদের সরব হওয়া প্রয়োজন।

No comments: