Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মেরি কমের জয়ে মাতল গোটা বলিউড


 দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে বিশ্বসেরার শিরোপা ষষ্ঠবারের মতো ছিনিয়ে নিলেন মেরি কম। আর তাতে বলিউডের সেলিব্রেশন ছিল দেখার মতো।রীল লাইফের মেরি অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া প্রশংসার বন্যা ভাসালো এই বক্সারকে।উমঙ্গ কুমারের পরিচালনায় ২০১৪য় তৈরি হয়েছিল মেরি কম। তাই এদিন নিজের আনন্দের বাঁধ ধরে রাখতে পারেননি অভিনেত্রী। টুইট করে শুভেচ্ছা জানালেন বক্সারকে।তিনি ছাড়াও বিগ বি, আয়ুষ্মান খুরানা, শ্রেয়া ঘোষাল, অজয় দেবগন,অনুষ্কা, প্রীতি জিন্টা সকলেই শুভেচ্ছা বার্তা জানালেন এই বক্সারকে।


হৃতিক রোশন লিখলেন, ”এখন পর্যন্ত ছয়, আর এটা তো সবে শুরু! অনেক অনেক শক্তি ও সাহস তোমায় মেরি কম”! নিজের সঙ্গে মেরি কমের ছবি টুইট করলেন বলিউড শাহেনশা। মেরি তাঁকে বক্সিং গ্লাভস উপহার দিয়েছিলেন এদিন সেটা নিয়েই টুইট করলেন বিগ বি।

No comments: