Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আসছে হইচই-এর হ্যালো টু


প্রথম সিজনেই দর্শকদের মন ছুয়েছিল হইচই-এর হ্যালো। এই সিরিজ দেখিয়েছিল ছক কষে বিয়ে ভাঙার ফর্মুলা, আর ছোটবেলার প্রেম।সেই প্রেমের জন্যই ফিরে আসছে হ্যালোর সিজন টু ।এই সিজনেই রয়েছে রাইমা সেন, জয় সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকার।
 প্রথম অধ্যায়ে দেখানো হয়েছিল নিনা ও অনন্যর গোপন সম্পর্ক রয়েছে। কিন্তু সিজন শেষ হতে হতে জানা গিয়েছিল নিনার আসল টানটা ছিল নন্দিনীর প্রতি। সেই কারণেই অনন্যকে সিঁড়ি করেছিল নিনা।
তবে দ্বিতীয় সিজন আরও বেশি সাসপেন্স রয়েছে তার আন্দাজ পাওয়া গেল হ্যালো টু-এর ট্রেলার দেখে।
ট্রেলার লঞ্চে রাইমা সেন বললেন, ”দ্বিতীয় সিজন অনেকটা সাইকোলজিক্যাল থ্রিলারের মতো হয়ে গিয়েছে। আর এবারে প্রিয়াঙ্কার সঙ্গে বেশ কয়েকটি সিন থাকায় বন্ধুটা জমেছে ভালই”। তবে প্রিয়াঙ্কার মত, ”এই সিজনে চরিত্রগুলো অনেকবেশি প্রসারিত হয়েছে। আর আমার এখনও পর্যন্ত অভিনয় করা সেরা চরিত্র কারণ সম্পূর্ন নেগেটিভ না হলেও একটা সূক্ষ বিষয় রয়েছে”।

No comments: