চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
উত্তর 24 পরগনার বাগদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিবজুর রহমান মন্ডলের বিরুদ্ধে চাকরি দেবার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। লিখিত অভিযোগ দায়ের হলো বাগদা খানায় । -ইব্রাহিম মন্ডল বাগি গ্রামের বাসিন্দা প্রাইমারি স্কুলে চাকরি দেবার নাম করে তার কাছ থেকে ৮ লক্ষ ৭০ হাজার টাকা । পরিতোষ দাস বাড়ি বয়রা পিএইচ ই তে চাকরি দেবার নাম করে ৩ লক্ষ টাকা। মশিয়ার মন্ডল বাস ঘাটা আই সি ডি এস এ চাকরি ও ঘরের টাকা ৮০ হাজার টাকা । রাজা রামমোহন সরদার মালিপোতা ভবানীপুর গ্রুপ ডি তে চাকরি দেওয়ার নাম করে ১ লক্ষ ৯১ হাজার টাকা । সুশান্ত অধিকারী বাড়ি বয়রা পিএইচ ই তে চাকরি দেবার নাম করে ১ লক্ষ ৫০হাজার টাকা । তমাল ঘোষ বাড়ি বয়রা কিষাণ মান্ডিতে চাকরি দেওয়ার নাম করে চাকরি দেওয়ার নাম করে ২ লক্ষ টাকা । এই বিষয়ে বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাম চন্দ্র বোস এর কাছে জানতে চাইলে তিনি বলেন তার কাছে এই মর্মে লিখিত অভিযোগ এসেছে তিনি পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে লিখিতভাবে জানাচ্ছেন এবং প্রশাসন প্রশাসনের মত ব্যবস্থা নেবে । হিবজুর রহমান মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে উনি ফোনে জানান আমার বিরুদ্ধে গভীর চক্রান্ত করা হচ্ছে এই চক্রান্তের পিছনে পার্টির অনেকে জড়িত আছে আমাকে হেয় করার জন্যই আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ তোলা হয়েছে ।

No comments: