অবৈধ সম্পর্কের জেরে নিজের মেয়ের খুন !
কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। মায়ের অবৈধ সম্পর্কের জেরে এই খুন বলে অভিযোগ। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে ডোমকল থানার বর্তনাবাদ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর গতকাল সকাল থেকে নিখোঁজ ছিল তানিয়া খাতুন নামে বছর পাঁচেকের ওই শিশু। আজ সকালে এলাকার এক বাঁশ ঝাড়ে শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। অভিযোগ- ওই শিশুর মা ফিরোজা বিবি ও তার প্রেমিক নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে চক্রান্ত করে খুন করে ওই শিশুকে। ঘটনায় পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে ডোমকল থানার পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
Labels:
West Bengal


No comments: