Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

লরির সাথে ধাক্কা ! মৃত্যু বাইক চালকের

লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হ'ল এক বাইক চালকের। ঘটনার পর ঘাতক লরি সহ চালক পলাতক বলে জানা গিয়েছে। মঙ্গলবার সাত সকালে বহরমপুরে রামেন্দ্র সুন্দর সেতুর ঘটনা। ঘটনায় সাময়িক ভাবে তীব্র যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। সূত্রের খবর- এদিন সকালে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় ছেলের বাড়ি থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন  সুরত কুমার মন্ডল নামে বছর পঞ্চাশের ওই ব্যক্তি। শহর সংলগ্ন ভাগীরথী ব্রিজে অপরদিক থেকে আসা একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশে খবর দেওয়া হলে বহরমপুর থানার পুলিশ মৃতদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পরে জাতীয় সড়কে স্বাভাবিক হয় যান চলাচল।

No comments: