মাসাবা গুপ্তার ব্রাইডাল শোস্টপার রুক্মিণী
নীনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তা যে বর্তমানে মুম্বাই ইন্ডাস্ট্রির বেশ স্বনামধন্যা ফ্যাশন ডিজাইনার, তা বোধহয় গুটিকয়েক ছাড়া অনেকেরই অজানা। তবে সম্প্রতি, এই মাসাবা এসেছিলেন কলকাতায় তার ফ্যাশন লেবেলের ব্রাইডাল কোচার কালেকশন শোকেসের জন্য।
প্রসঙ্গত, এই প্রথম তিনি তার ব্রাইডাল কালেকশন লঞ্চ করেন। আর তার জন্য তিনি বেছে নিয়েছিলেন কলকাতা শহরকে।
সন্ধ্যার কলকাতায়, এদিন সেজে উঠেছিল শহরের পাঁচতারা হোটেল জে ডব্লিউ ম্যারিয়ট। হোটেলের বলরুমের সিঁড়িতে ফুল দিয়ে সাজানো। থরে থরে সাজানো ককটেলের গ্লাস। উপস্থিত ছিলেন অরিন্দম শীল, তনুশ্রী শংকর এবং ডিজাইনার মাসাবা নিজে।
অনুষ্ঠানেই দেখা গেল বর-কনের সাজে জুটিকে। একঝলকে দেখে মনে হবে যেন বিয়ের আসর সাজানো। আর হবে নাই বা কেন! সৌজন্য তো 'শাদি বাই ম্যারিয়ট'। আর সেখানেই উপরি পাওনা হিসেবে ছিল 'হাউজ অব মাসাবা'র কালেকশন। আর মাসাবার শোস্টপার হিসেবে ছিলেন আমাদের টলিউডের আইক্যান্ডি রুক্মিণী মৈত্র।
মাসাবার কালেকশনে ছিল গোলাপি, সোনালি, সবুজ, নীল রঙের ঘাগরা।
রুক্মিণী এদিন সেজেছিলেন হালকা স্কাই-ব্লু রঙের ঘাগরা এবং ভারী ডিজাইনের গয়নায়। ব্রাইডাল কালেকশনের সঙ্গে ছিল বিয়েতে বাড়ির লোকেরা এবং আমন্ত্রিতরা কী কী পরতে পারেন সেরকম পোশাকের হদিশও।
Labels:
Entertainment


No comments: