Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

শুধু পেশা নয় পূর্বাপুরুষের ঐতিহ্যকে বজায় রাখতেই বাঁকুড়ার শিউলিরা

অনিরুদ্ধ, বাঁকুড়াঃ শীত এলেই পশ্চিমবাংলার প্রায় সব জায়গা গুলোতেই খেজুর গাছ কেটে রস সংগ্রহের একটা হিড়ীক পড়ে যায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  উৎকৃষ্ট মানের খেজুর রস ও গুড়ের খ্যাতি রয়েছে। যার মধ্য প্রধানত বাঁকুড়া জেলার খেজুর গুড়। জঙ্গলমহলের এই জেলায় গাছের সাথে প্রকৃতির যেনো নিবিড় যোগ। শাল-পিয়াল- মহুয়ার অরন্য ভেদ করেও লুকিয়ে আছে অজশ্র খেজুর গাছ। শীতের অলস দুপুরে সবকিছুই যখন কিছুটা ঝিমিয়ে পড়ে তখন বাঁকুড়ার পুনিশোল নিবাসী রহমত চাচা আয়নুর চাচার মতো শিউলীরা ব্যাস্ত হয়ে পড়ে গুড় উৎপাদনের নানান ব্যাস্ততায়। কেও ব্যাস্ত হেঁসো সানিয়ে উঠতে, কেও ব্যাস্ত লম্বা টিনের পাত্রে রাখা খেজুর রসের নিচে জ্বালালী দিতে। আবার কেও ব্যাস্ত গাছের ছাল ছুলে সুন্দর শিল্পতার সাথে রস নিকাশি ব্যাবস্তাপনায়।
খালি কলসি রেখে দিলে ভরে যায় রসে,
সেই রসে দিয়ে জ্বাল মন ভরে সুবাসে।
লাইনগুলো লিখতে গিয়েই সত্যিই সেই সুবাসের ঘ্রান নিতে ইচ্ছে করে। শীতের উষ্ণতা পেতেই খাদ্যরসিক বাঙালীর মোন আনচান করে নলেন গুড়ের মিষ্টি, সন্দেশ, মোয়া, রসগল্লা, পাটালি, পায়েসের স্বাদ নিতে। সম্প্রতি দূষনের কারনে বঙ্গবাসীর শীতের পরশ পেতে অপেক্ষা করতে হচ্ছে বছরের শেষ পর্যন্ত। শীতের হীমেল পরশে এ জেলার  নলেন গুড়ের স্বাদ জেলাবাসীর কাছে মধুর সমান। শীত যতই গাঢ় খেজুর রসের মিষ্টতা ততই বেশি। খেজুর রস পাড়তে পাড়তে ভোরের সূর্য আড়মোড়া ভোরে জেগে ওঠে। শিউলীর নিপুন হাতের কাটা গাছে ঝুলিয়ে দেওয়া ফোঁটা ফোঁটা রস সারাদিন জমতে থাকে মাটির কলসিতে। ঘুম জড়ানো চোখে শিশির ভেজা গাছে চড়ে। অতি সাবধানতায় হাঁড়ি গুলোকে নামিয়ে আনা তারপর রস ফুটিয়ে গুড় তৈরির পালা। রয়েছে কষ্ট রয়েছে দারিদ্রতা। তবুও থেমে নেই বাঁকুড়া জেলার শিউলিরা। পেশাগত ভাবে না, এই কর্মের মধ্য রয়েছে তাদের ভালোবাসা ও পূর্বাপুরুষের ঐতিহ্যকে বহন করে চলা।
ললেন বা খেজুর গুড়ে খাওয়া বেশ উপকারি। রয়েছে প্রচুর পরিমানে ক্যালোরি। যা শরীরে শক্তি সরবরাহ করে। গুড়ে রয়েছে আয়রন যা আমাদের শরীরে। হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে। গুড় সাধারনত গরম হয় তাই শীতকালিন সময়ে সর্দিকাশি থেকে আরাম দেয় ও শরীর গরম রাখতে সাহায্য করে। খেজুর গুড় ভিটামিন গুলির একটি ভান্ডার এবং লোহা পটাশিয়ামের মতো অপরিহার্য খনিজ পদার্থ। এটি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যা স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রন করে। খেজুরগুড় হজমে সাহায্যকারী এনজাইম শক্তিকে বাড়ীয়ে দেয়।

No comments: