রেললাইনে হাতির মৃত্যু ! ব্যবস্থা নিচ্ছে রেল
রেল লাইনে হাতি মৃত্যু ঠেকাতে প্রযুক্তি নির্ভর ব্যাবস্থা গ্রহনে জোর দিচ্ছে ভারতিয় রেল ও রাজ্য বনদফতর। মঙ্গলবার উত্তরপুর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন অফিসে রাজ্য স্তরের রেল ও বন দফতের কো অর্ডিনেশন কমিটির বৈঠক হয়। এই বৈঠকে প্রযুক্তি নির্ভর ব্যাবস্থা গ্রহনের উপর জোর দেওয়া হয়। বৈঠক রাজ্য বনদপ্তরের পি সি সি এফ সন্দীপ সুন্দরিয়াল ও রাজ্য বনদফতরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। রেলের পক্ষে সর্বচ্চ আধিকারিক আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম চন্দ্রবীর রমন উপস্থিত ছিলেন। বৈঠকে শেষে চন্দ্রবীর রমন বলেন, “ আমরা প্রযুক্তি নির্ভর ব্যাবস্থা গ্রহনের উপর জোর দিচ্ছি। রাজাভাতখাওয়াতে পরীক্ষা মুলক ভাবে একটি র্যাডার বসানো হয়েছে। এই র্যাডার পাচ কিলোমিটার এলাকা জুড়ে রেল ট্র্যাকে ২৪ ঘন্টা মনিটরিং করতে পারবে। কিন্তু পাচ কিলোমিটার রেল লাইন স্ক্যানের জন্য র্যাডার সিস্টেম বসাতে প্রায় ১ কোটি টাকা খরচ পরে। আমরা দেখছি এই র্যাডার সিস্টেম অন্যান্য জায়গায় বসানো যায় কিনা ।” এদিন এই বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছেন রেল ও বন দফতরের আধিকারিকরা। বনদপ্তরে পি সি সি এফ জানান যে উত্তরবঙ্গ বনাঞ্চল মধ্য দিয়ে বিস্তর এলাকা রেল লাইন গিয়েছে এবং প্রতিনিয়ত রাজ্য বনদপ্তর সাথে রেলে কো অর্ডিনেশন থাকে যার ফলস্বরূপ দূর্ঘটনা আগের থেকে অনেক কমেছে । এবং বনাঞ্চল ভিতরে রেললাইন আছে আর হাতি , বাইসন সহ অন্যান্য বন্যজন্ত রেললাইন ক্রস হয় । বন্যপ্রাণ দূর্ঘটনা থেকে রক্ষা করতে আমাদের রেলের সাথে কোঅর্ডিনেশন আছে আগামীতে আরো সদৃড় হবে ।
Labels:
West Bengal


No comments: