'বিজয়া' আসছে!
কৌশিক বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'বিসর্জন' দেখেননি এমন সিনেপ্রেমী বোধহয় খুঁজে পাওয়া ভার!
আর 'বিসর্জন'-এর নাসির-পদ্মার প্রেম আর গণেশ মণ্ডলকে মনে নেই এমন লোকও পাওয়া দুষ্কর। দর্শকের মন থেকে বক্স অফিস এই ছবি সবেতেই সুপারহিট!
'বিসর্জন'-এ পদ্মা আর নাসিরের জীবনে তারপর কী ঘটল-- ভাবিয়ে তুলেছিল হলফেরত লোকগুলোকে।
আর ঠিক এই ভাবনা থেকেই কৌশিক গঙ্গোপাধ্যায় তার 'বিসর্জন' ছবির সিকুয়েলের কর্ড ধরেছেন।
'বিসর্জন'-এর সিকুয়েলের নাম 'বিজয়া'। আর সোমবার এই ছবিরই পোস্টার লঞ্চ হল। কাস্টিংয়েও কোনোরকম পরিবর্তন হয়নি। রয়েছেন জয়া এহসান, আবির চট্টোপাধ্যায় এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে।
প্রথম পোস্টারটিতে পদ্মা অর্থাৎ জয়াকে দেখা গিয়েছে শাড়ি পড়ে, সিঁথিতে সিঁদুর এবং ঘোমটা টেনে দাঁড়িয়ে, পিছনে তার দিকে তাকিয়ে গণেশ মণ্ডল।
আরেকটি পোস্টারে পদ্মা পুজোর ফুল নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে নাসির অর্থাৎ আবির চট্টোপাধ্যায়ের দিকে।
পোস্টার দেখেই একটা জিজ্ঞাসা মাথায় চাড়া দেয় যে, তাহলে নাসির আর পদ্মা কি এক হতে চলেছে? নাসির কি ফিরতে চলেছে?
ভিনধর্মী এই ভিন্নস্বাদের প্রেমের গল্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। ২০১৯-এর জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে 'বিজয়া'।
Labels:
Entertainment


No comments: